বেক্সিমকো’র শিল্পপার্ক পরিদর্শন করেছেন জার্মান সংসদ সদস্যরা

প্রচ্ছদ » Uncategorized » বেক্সিমকো’র শিল্পপার্ক পরিদর্শন করেছেন জার্মান সংসদ সদস্যরা

Beximco Gerrman MPপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জার্মান সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল গতকাল ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করেছেন। জার্মান দূতাবাস এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন। বেক্সিমকো সূত্রে এই তথ্য জানা গেছে।
বেক্সিমকো গ্রুপ চেয়ারম্যান এ এস এফ রহমান এবং সিইও অ্যান্ড গ্রুপ ডিরেক্টর সৈয়দ নাভিদ হোসেইন প্রতিনিধি দলকে স্বাগত জানান।

প্রতিনিধি দলে ছিলেন জার্মান সংসদ সদস্য গ্যাব্রিয়েল কার্টজমার্ক, বেট্টিনা স্টার্ক ও টবেজ ফ্লুগার।

প্রতিনিধি দলটি শিল্প পার্কে অবস্থিত বেক্সিমকোর সব টেক্সটাইলস ও অ্যাপারেলস কারখানা ঘুরে দেখেন।

৩৫০ একর আয়তনের বেক্সিমকো শিল্প পার্কে ৪০ হাজার কর্মী কাজ করেন। এদের মধ্যে ৫০০ কর্মী আছেন, যারা শারীরিকভাবে কিছুটা অক্ষম। জিআইজেড এর সহযোগিতায় বেক্সিমকো তাদের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে কর্মীতে উন্নীত করেছে।

বেক্সিমকোর টেক্সটাইলস ইউনিটগুলোর উৎপাদিত পণ্যের ক্রেতাদের মধ্যে রয়েছে ক্লভিন ক্লেইন, জারা, মার্ক অ্যান্ড স্পেনসার, নেক্সট, সি অ্যান্ড এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০