শেয়ার বেচবেন নূরানী ডায়িংয়ের ৪ পরিচালক

প্রচ্ছদ » Uncategorized » শেয়ার বেচবেন নূরানী ডায়িংয়ের ৪ পরিচালক

Nuraniপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নূরানী ডায়িংয়ের ৪ উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, তারা মোট ৬৯ লাখ ২৮ হাজার ৩৫০টি বোনাস শেয়ার বিক্রি করবেন। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এসকে নূর মোহাম্মদ আজগর ৫ লাখ ১০ হাজার ৫১০টি বোনাস শেয়ার, কর্পোরেট পরিচালক দাউদপুর রাইস মিলস ২৮ লাখ ৭৩ হাজার বোনাস শেয়ার, উদ্যোক্তা পরিচালক মিসেস রেহানা আলম ১৬ লাখ ৫৭ হাজার ৫০০টি বোনাস শেয়ার এবং এসকে নুরুল আলম ১৮ লাখ ৮৭ হাজার ৩৪০টি বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

বর্তমানে এসব উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালকদের মধ্যে এসকে নূর মোহাম্মদ আজগরের কাছে ২৮ লাখ ২০ হাজার ৫১০টি, কর্পোরেট পরিচালক দাউদপুর রাইস মিলসের কাছে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার, উদ্যোক্তা পরিচালক মিসেস রেহানা আলমের কাছে ৯১ লাখ ৫৭ হাজার ৫০০টি এবং এসকে নুরুল আলমের কাছে কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৩৪০টি শেয়ার রয়েছে।

এই পরিচালকরা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০