একনেকে ২৬৫০ কোটি টাকা ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » একনেকে ২৬৫০ কোটি টাকা ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদন

ecnec mostofa kamalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বর্তমান সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোতে ব্যয় হবে ২ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। এর পুরোটাই ব্যয় করবে সরকার।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এরপর সংবাদ সম্মেলনে তা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ৩৭৯ কোটি ৯৬ লাখ টাকা। চলতি বছরের মার্চ থেকে থেকে ২০২১ সালের জুনের মধ্যে সম্পন্ন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের (এন-৮০৯) বরিশাল (চার কাউয়া) থেকে ভোলা (ইলিশা ফেরীঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ৩১২ কোটি ৪৮ লাখ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ২০২১ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘শরীয়তপুর (মনোহর বাজার) ইব্রাহিমপুর ফেরীঘাট পর্যন্ত সড়ক সড়ক (আর-৮৬০) উন্নয়ন’ প্রকল্পে ব্যয় হবে ৮৫৯ কোটি ৬৩ লাখ টাকা। চলতি বছরের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘নীলফামারী-ডোমার (জেড-৫০০৩) সড়ক (নীলফামারী অংশ) এবং ফুলবাড়ী-পার্বতীপুর (জেড-৫৮৫৭) সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ২৫০ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের মার্চ থেকে ২০২১ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘শেখ হাসিনা নকশিপল্লি, জামালপুর (প্রথম পর্যায়)’ প্রকল্পে ব্যয় হবে ৭২২ কোটি টাকা। চলতি চছরের এপ্রিল থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের ‘লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পে ব্যয় হবে ১২৬ কোটি ৪৪ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০