দর পতনের শীর্ষে মুন্নু সিরামিক
প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে মুন্নু সিরামিক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ বা ৩৫ টাকা ৩০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৬৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৫১৬ হাজার বারে ১১ লাখ ৫ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪১ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঝিল বাংলা সুগার মিল। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ বা ২ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ বারে ৪০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ হাজার টাকা।
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৮ শতাংশ বা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫২ বারে ১ লাখ ৪৮ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ ৬৯ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ফেডারেল ইন্সু্যরেন্স, ভিএফএস থ্রেড ডায়িং ও কনফিডেন্স সিমেন্ট কোম্পানি।








