দর বাড়ার শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৬৫০ টাকা ৫০ পয়সা বা ১৬ দশমিক ৪৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৪ হাজার ৬০০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬ হাজার ৮০৫ বারে ১ লাখ ৫৯ হাজার ১২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৫ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে । এই কোম্পানিটির দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৮৯ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৫০৩ বারে ১২ লাখ ২৮ হাজার ৮৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকা।
ম্যারিকো বাংলাদেশ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৮৬ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ হাজার ৪৬৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ৯৬৪ বারে ৩৪ হাজার ৯৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১১ লাখ ৮৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রেকিট বেনকিজার (বিডি), ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, কে এন্ড কিউ বাংলাদেশ, অগ্রণী ইন্স্যুরেন্স ও বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড।








