ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের তরুণ নেতাদের সাক্ষাৎ

প্রচ্ছদ » Uncategorized » ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের তরুণ নেতাদের সাক্ষাৎ

indiaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারত সফররত বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতারা সে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন দলটির উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নজরুল ইসলাম বাবু এমপি এবং নাঈম রাজ্জাক এমপি।

অন্যদিকে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য মাহি বি চৌধুরীও সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন।

গত শনি ও রোববার বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের তরুণ নেতারা ভারত সরকারের আমন্ত্রণে এক সপ্তাহের সফরে সে দেশে যান। আগামী ১৬ তারিখ তাদের দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০