জিএসপি ফিন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » জিএসপি ফিন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফিন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, ১৪ মার্চের পরিবর্তে আগামী ২১ মার্চ বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
কোম্পানির বার্ষিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি (ইপিএস ) আয় ছিল ৫১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৮৪ পয়সা।








