সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডরিন পাওয়ার
প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডরিন পাওয়ারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সাপ্তাহিক ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৯৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৪০ লাখ ৪ হাজার ৪২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ৭১ লাখ ৪৭ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ন্যাশনাল ফিড মিল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস,ওয়ান ব্যাংক,ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।








