গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে রিট

প্রচ্ছদ » Uncategorized » গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে রিট

High_Courtপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিধিবহিভূর্তভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে বুধবার এ রিট আবেদন করা হয়।

গ্যাসের দাম আরেক দফায় বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। তারা চাইছে এ দফায় সব ধরনের গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়ানো হোক।

গ্রাহক পর্যায়ে ১ বার্নারের গ্যাসের চুলা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা, ২ বার্নারের চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি শুরু করেছে। গত ১১ মার্চ থেকে এই গণশুনানি শুরু হয়।

রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অডিটরিয়ামে শুরু হওয়া এ গণশুনানি চলবে ১৪ মার্চ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০