তোশকে মুড়ে গাঁজা পাচারের চেষ্টা, শাহ আমানতে যাত্রী আটক
প্রচ্ছদ » Uncategorized » তোশকে মুড়ে গাঁজা পাচারের চেষ্টা, শাহ আমানতে যাত্রী আটক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক বিমান যাত্রীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।
আজ সোমবার সকালে ওই বিমান যাত্রীকে আটক করা হয়। তবে এখনো তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সরোয়ার-ই-জামান বলেন, ‘বিমানবন্দরে প্রবেশের প্রথম গেটেই ওই যাত্রীকে আটক করা হয়। তিনি দুবাইগামী ফ্লাইটের যাত্রী ছিলেন। ওই যাত্রী সঙ্গে থাকা তোশকে মুড়ে গাঁজা পাচারের চেষ্টা করছিলেন। এ সময় ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।’








