সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেনের শুরু থেকেই বিক্রয় চাপে টানা পড়ছে সূচক। এরই জেরে কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার দর। বেড়েছে মাত্র ৩৫টির।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, দর কমেছে ২৫৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩৪টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৫ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসই’তে লেনদেনে আজ এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক। এই সময় ব্যাংকটির লেনদেনে হয়েছে ২৬ কোটি ৭৪ লাখ টাকা। এরপরই রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। স্টক ডিভিডেন্ড ঘোষণার পর থেকে কোম্পানিটির শেয়ারদর টানা বাড়ছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪৪৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, দর কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০