পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ম্যারিকো বাংলাদেশ। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৯৫ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৬২১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ১৮১ বারে ৭৪ হাজার ৯১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা।
রেকিট বেনকিজার গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে । এই কোম্পানিটির দর বেড়েছে ১৬২ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩ হাজার ৪০৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৮৩ বারে ১৯ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা।
ইস্টার্ন লুব্রিক্যান্টস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৪৫ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৪৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ হাজার ৩৬৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৪০ বারে ১৩ হাজার ৫১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল হেভি কেমিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশর, ব্যাংক এশিয়া ও রুপালী লাইফ ইন্স্যুরেন্স।








