টপটেন লুজার ইউনাইটেড ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » টপটেন লুজার ইউনাইটেড ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৮ শতাংশ বা ৯ টাকা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৬০ বারে ১ লাখ ১১ হাজার ৩৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮১ শতাংশ বা ১৪ টাকা ৪০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ৭২৮ বারে ৬ লাখ ৮২ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা।
অগ্রণী ইন্স্যুরেন্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৩ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৪৬ বারে ৭ লাখ ৭১ হাজার ২৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- তাকাফুল ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, মুন্নু সিরামিকস, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসএস স্টীল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ও নর্দার্ন ইন্স্যুরেন্স।








