বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক চালক আটক

প্রচ্ছদ » Uncategorized » বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক চালক আটক

soprovat busপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীতে বাসচাপায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ।

অতিরিক্ত উপ-কমিশনার বলেন, বাসের চালককেও আটক করা হয়েছে। নিহতের মরদেহ কুর্মিটোলা হাসপাতালেরর মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণির নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাস শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০