সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » অর্থনীতি » সূচকের উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। বেড়েছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৮০ লাখ ১৭ হাজার টাকার। যা গত গত কার্যদিবস থেকে ৩৯ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৬ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকা।

আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭ শতাংশ বা ২৩৩টির, কমেছে ২৪ শতাংশ বা ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশ বা ৩২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২০৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০