‘প্রথম ১০ মাসে জিডিপি প্রবৃদ্ধি ৭.২৪%’
প্রচ্ছদ » Uncategorized » ‘প্রথম ১০ মাসে জিডিপি প্রবৃদ্ধি ৭.২৪%’নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৪ শতাংশ। আগামী ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা করেছেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল।
২০১৬-১৭ অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রবৃদ্ধির এই হিসাব জানিয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী ।
আজ রোববার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) এডিপি অনুমোদনের আগে তিনি বলেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। বিবিএস এর চূড়ান্ত হিসাবে গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১১ শতাংশ।
বৈঠক শুরুর আগে এসব তথ্য তুলে ধরা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা সম্মিলিত প্রচেষ্টার ফল। সরকারের ধারাবাহিকতার কারণে এই ফসল অর্জিত হয়েছে।
প্রায় এক দশক প্রবৃদ্ধির হার ৬ এর ঘরে আটকে থাকার পর গত ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অতিক্রম করে। এরপর গত জুনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হবে বলে ধরে নে্য়ও হয়।








