চট্টগ্রামে ইলেকট্রনিক পণ্যের গুদামে আগুন

প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রামে ইলেকট্রনিক পণ্যের গুদামে আগুন

agonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় একটি ইলেকট্রনিক পণ্যের গুদামে আগুন লেগেছে। বুধবার (২০ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, অ্যারোমা ও সিঙ্গার ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্যের একটি গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কুমিরা ও বায়েজিদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০