ব্যাংক এশিয়ার কর্পোরেট পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » ব্যাংক এশিয়ার কর্পোরেট পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের কর্পোরেট পরিচালক আমিরান জেনারেশন লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির অন্যতম কর্পোরেট পরিচালক আমিরান জেনারেশন লিমিটেড ১০ লাখ শেয়ার ক্রয় করবেন। এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ২৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের দশমিক ৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ০৭ শতাংশ শেয়ার রয়েছে।








