দর বাড়ার শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

Premier-Cementপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৮৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৬ বারে ১১ হাজার ৮০১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ ৪ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ। এই কোম্পানিটির দর বেড়েছে ৯৯ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ হাজার ৬৮৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৯৮৫ বারে ৭৯ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৬ লাখ ২১ হাজার টাকা।

রেকিট বেনকিজার গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১৬৬ টাকা বা ৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩ হাজার ৪৮৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৭৪৩ বারে ২৩ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৯ লাখ ৪২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, রংপুর ফাউন্ডারি, রেনউইক যজ্ঞেশর, সোনালী আশঁ, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১