কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

bondok jodhoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি জামাল হক ওরফে জাম্বু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল হক সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের হারেছ মিয়ার ছেলে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে মাদক চোরাচালানের উদ্দেশ্যে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় সমবেত হয় মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদক ব্যবসায়ী জামাল হক ওরফে জাম্বু মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জামাল হকের বিরুদ্ধে মাদক আইনে সদর দক্ষিণসহ জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানা তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০