রক্তাক্ত রাঙ্গামাটির ঘটনাস্থলে যাচ্ছে তদন্ত দল

প্রচ্ছদ » Uncategorized » রক্তাক্ত রাঙ্গামাটির ঘটনাস্থলে যাচ্ছে তদন্ত দল

rangamati poridorshonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় সাতজন নিহতের ঘটনা তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে সাত সদস্যের তদন্ত দল।

আজ (বৃহস্পতিবার) তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় প্রশাসন ও আহতদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী।

এ কমিটির অন্য সদস্যরা হলেন- রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ন সচিব পদমর্যাদার একজন, রাঙ্গামাটি জেলা পরিষদ এবং আনসার-ভিডিপির প্রতিনিধি।

এর আগ ঘটনার পরদিন ১৯ মার্চ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তীকে প্রধান ও রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে দিনভর দায়িত্বপালন শেষে নির্বাচনী সরঞ্জামসহ উপজেলার সাজেকের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছেড়ে গাড়িবহর নিয়ে উপজেলা সদরে ফিরছিলেন নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের দল। সে সময়েই নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী দুটি জিপগাড়ি লক্ষ্য করে অতর্কিত এলোপাতাড়ি ব্রাশফাশার করে বন্দুকধারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০