নারায়ণগঞ্জে ট্রলার ডুবে পুলিশসহ নিখোঁজ ৩

প্রচ্ছদ » Uncategorized » নারায়ণগঞ্জে ট্রলার ডুবে পুলিশসহ নিখোঁজ ৩

tolar dobiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নদী পরিবেষ্টিত চরহোগলা চরকিশোরগঞ্জ এলাকা থেকে নির্বাচনী দায়িত্ব শেষে ভোটের সামগ্রী নিয়ে ফেরার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে।

রোববার (৩১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের পিএসআই সেলিমসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডুবে যাওয়া ট্রালারে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ সদস্য ও নারী আনসারসহ প্রায় ২০ জন যাত্রী ছিল। নির্বাচনী দায়িত্ব শেষে তারা নদী পথে চর কিশোরগঞ্জের বালুর ঘাট থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ঘাটের উদ্দেশে ট্রলারে করে রওনা হয়। ট্রলারটি মাঝ নদীতে আসার কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে নৌ-পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে নদী উত্তাল থাকায় ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী ও আনসার ও পুলিশের অস্ত্রের খোয়া গিয়েছি কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফতুল্লার পাগলার কোস্টগার্ডের সাব-লেফটেন্যান্ট এম মমতাজুল আসিফ জানান, নির্বাচনী সামগ্রী নিয়ে মেঘনা নদীতে ট্রলার উল্টে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটিতে কতজন নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তা ছিলেন তাও নিশ্চিত হওয়া যায়নি।

সোনারগাঁ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ট্রলার ডুবির ঘটনায় ১৬ জন তীরে উঠতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনজন নিখোঁজ রয়েছে। তার মধ্যে একজন পুলিশের সদস্য রয়েছে। অস্ত্র ও গুলির ও ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী কী হয়েছে তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১