সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । সোমবার লেনদেনের শুরু ধেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। লেনদেন শুরুর পৌনে দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর সোয়া ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৭৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, দর কমেছে ৭৪টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৫১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১২৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৯৭২ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২৩৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৭০ লাখ ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১