পল্লী অঞ্চলে দ্রুত ডাকসেবা পৌঁছানো হবে : মোস্তাফা

প্রচ্ছদ » Uncategorized » পল্লী অঞ্চলে দ্রুত ডাকসেবা পৌঁছানো হবে : মোস্তাফা

jabbarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের পল্লী অঞ্চলে দ্রুত ডাকসেবা পৌঁছানো হবে। এ লক্ষ্যে মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করা হচ্ছে। এতে নিরাপদে ডাক বাছাই করা সম্ভব হবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ডাক অধিদফতরের মেইল প্রসেসিং সেন্টারে ১৪টি মেইল প্রসেসিং ও লজিস্টিক সেন্টার সার্ভিস নির্মাণকাজের ফলক উন্মোচন করে তিনি একথা বলেন।

নির্মিতব্য প্রসেসিং সেন্টারগুলো হচ্ছে রাজধানীর তেজগাঁও, চট্টগ্রাম, গোপালগঞ্জ, পাবনার ঈশ্বরদী, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, নোয়াখালী ও ময়মনসিংহ।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ ডাক অধিদফতরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরের অংশ হিসেবে এই মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মিত হচ্ছে।

তিনি বলেন, মেইল প্রসেসিং সেন্টারগুলো নির্মিত হলে তাড়াতাড়ি ও নিরাপদভাবে ডাক বাছাই করা সম্ভব হবে। এর ফলে দেশের শহর ও পল্লী অঞ্চলে দ্রুত ডাকসেবা পৌঁছানো যাবে।

ডাক অধিদফতরের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০