নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রচ্ছদ » Uncategorized » নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

pitanoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের লেঙ্গার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার (২১) ও রবি উল্যার ছেলে ইব্রাহিম (২৬)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একদল চোর আবুল কালামের বাড়িতে ঢুকে ইব্রাহিমদের ঘরে ঢুকতে চাইলে ঘরের লোকজন তাদের বাধা দেয়। এ সময় তারা দুইজনকে কুপিয়ে জখম করে। পরে ঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০