সরকারি চাকরিজীবীদের বেতনবৈষম্য দূরীকরণে নতুন কমিটি

প্রচ্ছদ » Uncategorized » সরকারি চাকরিজীবীদের বেতনবৈষম্য দূরীকরণে নতুন কমিটি

Govtপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সরকারি চাকরিজীবীদের বেতনবৈষম্য দূর করতে নতুন করে ‘বেতনবৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি গঠন করে গত ১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ কমিটিকে সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিবরা।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে-বেতন স্কেলে বৈষম্যের বিষয়ে প্রাপ্ত অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সেগুলো নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান। এ সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ প্রদান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে সদস্য কো-আপ্ট করতে পারবে। কমিটির বৈঠক প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে, এবং অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায় প্রদান করবে।

এর আগে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর ‘বেতনবৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছিল। ওই কমিটির আহ্বায়ক ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই কমিটি সাতসদস্য বিশিষ্ট ছিল। তবে তখন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী ছিলেন। তিনি কমিটির সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০