এবার গণমাধ্যম কার্যালয়ের ‘অবৈধ’ ভবন ভাঙার ইঙ্গিত

প্রচ্ছদ » সারাদেশ » এবার গণমাধ্যম কার্যালয়ের ‘অবৈধ’ ভবন ভাঙার ইঙ্গিত

s m razual karimপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর কারওয়ানবাজারে গণমাধ্যমের কার্যালয় রয়েছে এমন একটি ভবন ভাঙার ইঙ্গিত দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ভবনটির বিরুদ্ধে অভিযোগ, সিভিল এভিয়েশনের কাগজপত্র জালিয়াতি করে এটি ঊর্ধ্বমুখী করা হয়েছে।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার (৬ এপিল) দুপুরে ‘ইমারত নির্মাণে সরকারের দায়িত্ব ও নাগরিকের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন তিনি। তবে এ সময় ভবনটির নাম সরাসরি বলেননি রেজাউল করিম।

প্রথম আলোর প্রতিবেদক সাদ্দাম হোসাইন পরিচয় দিয়ে দুটি প্রশ্ন করেন।

এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘সিভিল এভিয়েশনের যে রুট, সেই রুটের নির্ধারিত যে জায়গা তার বাইরে যে অংশটা সেখানে যদি কেউ ভবন নির্মাণ করেন সেই অংশটা কোনোভাবেই আমরা বৈধতা দেব না।’

তিনি আরও বলেন, ‘আপনার প্রশ্নের সাপ্লিমেন্টারি প্রশ্ন বলি। আপনি যে হাউজে (রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়) কাজ করেন, সেই হাউজের নিকটবর্তী একটি হাউজ আছে, আমরা রিপোর্ট চূড়ান্তভাবে প্রকাশ করার আগে নামটা বলছি না। সেখানে সিভিল এভিয়েশনের কাগজ জালিয়াতি করে ঊর্ধ্বমুখী ভবন করা হয়েছে। আমরা দৃষ্টান্ত রাখতে চাই। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আশা করি, আগামী সপ্তাহেই তথ্য পাবেন।’

ওই প্রতিবেদকের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রথমত যেটা অনুমোদনহীন ভবন, সেটাকে বৈধতা দেয়ার কোনো সুযোগ নেই। কোনোভাবেই আমরা সেটাকে বৈধতা দেব না। র‌্যাংগস ভবন ভেঙে আমরা সেই দৃষ্টান্ত স্থাপন করেছি। সম্প্রতি ১৭টি ভবন ভেঙেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০