আলহাজ টেক্সটাইলকে ২৫ কোটি টাকা দিয়েছে অগ্রণী ব্যাংক
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » আলহাজ টেক্সটাইলকে ২৫ কোটি টাকা দিয়েছে অগ্রণী ব্যাংক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইলকে ২৫ কোটি টাকা দিয়েছে অগ্রণী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, উচ্চ-আদালতের নির্দেশে গত ২ এপ্রিল ব্যাংকটি থেকে ২৫ কোটি টাকার পে অর্ডার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারী অর্থ নিয়ে চলমান মামলায় আলহাজ টেক্সটাইল মিলসের পক্ষে রায় দেন উচ্চ-আদালত। কোম্পানিটিকে ৫৫ কোটি ৮৩ লাখ টাকা পরিশোধে অগ্রণী ব্যাংককে নির্দেশ দেয় উচ্চ-আদালত। এবং গত ১০ মার্চ উচ্চ-আদালতের আপীল বিভাগ ব্যাংকটিকে ৪ এপ্রিলের মধ্যে ২৫ কোটি টাকা প্রদান করতে নির্দেশ দেয়।








