নোয়াখালীতে ২২ জনকে কামড়াল এক কুকুর

প্রচ্ছদ » Uncategorized » নোয়াখালীতে ২২ জনকে কামড়াল এক কুকুর

dogপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে ২২ জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী ও আহতরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে মাইজদী বাজারের আল আমিন মাদরাসা এলাকায় একটি পাগলা কুকুর পথচারীদের এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে নতুন জেল রোড এলাকায় কুকুরটি স্থানীয়দের ওপর আক্রমণ করলে তারা ধাওয়া করে কুকুরটিকে কৃষি উন্নয়ন করপোরেশন অফিস এরিয়ায় নিয়ে যায়। সেখানে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলা হয়।

নোয়াখালী জেনারেল হাসাপাতালের ডিউটি ডাক্তার মাসুদুর রহমান জানান, কুকুরের কামড়ে আহতের মধ্যে কয়েকজনের অবস্থা মারত্মক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় গেলেও পরে এসে ইনজেকশন নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১