চট্টগ্রামে ২ হিউম্যান হলারের সংঘর্ষ : আহত ৫

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » চট্টগ্রামে ২ হিউম্যান হলারের সংঘর্ষ : আহত ৫

ctgপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকায় দুই হিউম্যান হলারের (রাইডার) সংঘর্ষে চালক-হেলপারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিষয়টি জানিয়েছেন।

আহত দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- চালক হোসাইন (৩০), হেলপার জামাল (৫০)।

নায়েক হামিদ বলেন, নিউ মার্কেট থেকে ফতেয়াবাদ রুটে চলাচলকারী দুটি হিউম্যান হলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহতের খবর পাওয়া গেছে। দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের আঘাত মোটামুটি গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১