প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে যেসব কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে যেসব কোম্পানি

board meetingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের সময় চলছে। এর ধারাবাহিকতায় ৩১ মার্চ, ১৯ সমাপ্ত সময়ে কোন কোম্পানি প্রথম প্রান্তিক আবার কোন প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পর্ষদ সভা আহ্বান করেছে। পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে সেগুলোর মধ্যে – ইভেন্স টেক্সটাইলের পর্ষদ সভা আগামী ১৫ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। এদিন রেকিট বেনকিজার বিকাল সাড়ে ৪টায় প্রথম প্রান্তিকের পর্ষদ সভা করবে। একই সঙ্গে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সংক্রান্ত সভাও করবে।

এদিকে, আগামী ১৬ এপ্রিল ৪ কোম্পানি তাদের প্রান্তিকের পর্ষদ সভা করবে। এর মধ্যে ওইদিন বিকাল সাড়ে ৩ টায় নর্দার্ণ জুট, বিকাল ৩ টা ১০ মিনিটে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ও বিকাল ৩ টায় সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় শমরিতা হাসপাতালের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনা করবে।

সিটি ব্যাংক সমাপ্ত হিসাব বছর শেষে লভ্যাংশ সংক্রান্ত এবং প্রথম প্রান্তিকের পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল বিকাল ৪টায় হওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী ১৮ এপ্রিল বিকাল ৩ টায় ফাইন ফুডস লিমিটেড পর্ষদ সভা করবে। কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। একই দিন বিকাল ৩ টায় আইপিডিসি ফাইন্যান্স প্রথম প্রান্তিকের পর্ষদ সভা করবে।সভা শেষে শেয়ারহোল্ডারদের জন্য প্রতিবেদন প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১