বৈশাখী সাজে রঙিন জয়ার শুভেচ্ছা

প্রচ্ছদ » সারাদেশ » বৈশাখী সাজে রঙিন জয়ার শুভেচ্ছা

jayaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে চলচ্চিত্রকে ঘিরেই তার দিনযপান। বাংলাদেশের পাশাপাশি তিনি অভিনয়ের সুবাস ছড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সিনেমাতেও।

দুই বাংলায় জনপ্রিয় মুখ এখন জয়া। তার অভিনয়, ব্যক্তিত্ব, সৌন্দর্যবোধ মুগ্ধ করে রেখেছে নতুন প্রজন্মকে।

ঢাকাই সিনেমার ক্রান্তিলগ্নে তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। নির্মাণ করেছেন আলোচিত চলচ্চিত্র ‘দেবী’। সম্প্রতি আরও বেশ কিছু ছবি নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। সেখানে আছে তার নিজস্ব প্রযোজনার ‘ফুড়ুৎ’ ছবিটিও।

আজ পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) নিজের ভক্ত-অনুরাগীদের নতুন বাঙলা বছরের শুভেচ্ছা জানালেন এই অভিনেত্রী। বৈশাখী সাজে রঙিন জয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘শুভ নববর্ষ। সবাইকে বাংলা নতুন বছর ১৪২৬ এর শুভেচ্ছা।

সবাই অনেক ভালো থাকুক, আনন্দে থাকুক। সমস্ত অশুভ শক্তি আমাদের জীবন থেকে চলে যাক। দূর হয়ে যাক সমস্ত গ্লানি। সত্যিকার অর্থে আমাদের সবার মন হয়ে উঠুক আরও সুন্দর। সবাই অনেক অনেক ভালো থাকি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১