লভ্যাংশ ঘোষনা করেছে রেকিট বেনকিজার
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ ঘোষনা করেছে রেকিট বেনকিজার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ টাকা ২২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮১ টাকা ৬৩ পয়সা।
আগামী ৩০ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৮ মে নির্ধারণ করা হয়েছে।








