বিবিএস কেবলসের বোর্ড সভা ২৩ এপ্রিল
প্রচ্ছদ » Uncategorized » বিবিএস কেবলসের বোর্ড সভা ২৩ এপ্রিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলসের বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৫ টায় কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তৃতীয় প্রান্তিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে (জুলাই–ডিসেম্বর,১৮) বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ১৮ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৫ টাকা ৭৬ পয়সা।








