পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৫ লাখ ২৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাশঅ ডেনিমস। কোম্পানিটির মোট ১ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গার বিডি। কোম্পানির ১ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ফরচুন সু লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স ১৩ লাখ ৯৫ হাজার, বিডিকম অনলাইন ২৯ লাখ, ব্র্যাক ব্যাংক ৭৭ লাখ ৩৫ হাজার, এস্কয়ার নিট ৫ লাখ ৭৫ হাজার, মুন্নু সিরামিকস ১৩ লাখ ১২ হাজার, প্রাইম ব্যাংক ৩৭ লাখ ৭৪ হাজার, আরডি ফুড ৯৩ লাখ ৫৩ হাজার এবং ইউনাইটেড পাওয়ার ৩৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








