কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

murderপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর মিয়া নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে পাট গবেষণা ইনস্টিটিউটের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সাগর শহরের হারুয়া এলাকার মো. বকুল মিয়ার ছেলে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সাগরের ওপর হামলা করে। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়ার হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে উত্তেজিত এলাকাবাসী হারুয়া চৌরাস্তা মোড়ে জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ মনদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০