গেইল ঝড় : দিল্লিকে ১৬৪ রানের লক্ষ্য দিল পাঞ্জাব

প্রচ্ছদ » Uncategorized » গেইল ঝড় : দিল্লিকে ১৬৪ রানের লক্ষ্য দিল পাঞ্জাব

gyaleপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আবারও ক্যারিবীয় ঝড়। এবার সেই ক্যারিবীয় হলেন ব্যাটিং দানব ক্রিস গেইল। তার ব্যাটিং ঝড় সত্ত্বেও কিন্তু দিল্লি ক্যাপিটালসের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। গেইলের দল ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে পাঞ্জাব।

দিল্লির সামনে সুযোগ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার। সেই লক্ষ্য সামনে নিয়ে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাঞ্জাবের মুখোমুখি হয় স্বাগদিক দিল্লি ক্যাপিটালস।

এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক স্রেয়াশ আয়ার। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুলতে চেয়েছিলেন ঝড় তুলতে। ৯ বলে ১২ রান করে তিনি আউট হয়ে যান দলীয় ১৩ রানে। এরপর একপ্রান্তে মায়াঙ্ক আগরওয়াল এবং ডেভিড মিলার খুব দ্রুত আউট হয়ে যান।

এরপর মানদীপ সিংকে নিয়ে ক্রিস গেইল জুটি গড়েন। তোলেন ঝড়। ৩৭ বলে ৬৯ রানে আউট হন গেইল। ৬টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি। ২৭ বলে ৩০ রান করেন মানদীপ সিং।

রবিচন্দ্রন অশ্বিন ১৪ বলে ১৬ রান করে আউট হন। এরপর হারপ্রিত ব্রার ১২ বলে ২০ রান করে পাঞ্জাবকে ১৬৩ রানে পৌঁছে দেন। ৭ উইকেট হারায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০