পুঁজিবাজারে আসছে শর্ট সেল

প্রচ্ছদ » খেলা » পুঁজিবাজারে আসছে শর্ট সেল

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনা-বেচায় শর্ট সেল চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর জন্য খসড়া বিধিমালা তৈরি করেছে কমিশন। আর এ বিধিমালা অনুমোদন হয়েছে বিএসইসি’র কমিশন সভায়।

বিএসইসি’র ৬৮৩তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয়।

কমিশন জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (শর্ট-সেল) রুলস, ২০১৯ নামের খসড়া বিধিমালাটি অনুমোদন হয়েছে। আর এটি জনমত যাচাইয়ের জন্য শিগগিরই প্রকাশ করা হবে। জনমত যাচাই শেষে বিধিমালাটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আর চূড়ান্ত অনুমোদনের পর পুঁজিবাজারে শর্ট সেল কার্যকর হবে।

শর্ট সেল কী:
পতনশীল বাজারে স্পেকুলেটিভ ট্রেডিং থেকে মুনাফা করার জন্যই শর্টসেলের শুরু। শর্ট সেল এর অর্থ, নিজের কাছে নেই এমন সিকিউরিটিজ বেচে দেয়া। দরপতন পূর্বানুমান করেই এটি করা হয়। দাম কমে গেলে একসময় সেটি বাজার থেকে কিনে আসল মালিককে ফিরিয়ে দেয়া। বিক্রয়মূল্য-(ক্রয়মূল্য+ট্রেডিং কমিশন+মার্জিন ঋণের সুদ+লভ্যাংশ ও রাইট শেয়ার)=শর্ট সেলারের মুনাফা।

বিষয়টি অনেকটা এমন, আপনার কাছে শেয়ার কেনার মতো টাকা আছে। কিন্তু দর কমতে পারে মনে করে আপনি সে টাকা শেয়ার কিনলেন না। উল্টো আপনার ব্রোকারকে বললেন, আমার যেহেতু শেয়ার নেই, আপনি আমাকে এই শেয়ার কারো কাছ থেকে ধার নিয়ে দেন। সেগুলো বিক্রি করে দেন। মালিক যখন ফেরত চাইবেন কিংবা দাম যখন কমে যাবে, তখন আমার এই টাকাগুলো দিয়ে আবার শেয়ারটি কিনে নেবেন।

এছাড়া আজকের কমিশন সভায় ইনভেস্টমেন্ট সুকুক রুলস এবং এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস রুলস, ২০১৯ এর খসড়া বিধিমালা অনুমোদন হয়েছে। যা জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে। কমিশন জানায়, পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র‌্য এবং শিল্পে অর্থায়ন নিশ্চিত করতে এই রূলসগুলো তৈরি করা হয়েছে। এগুলো কার্যকর হলে পুঁজিবাজারে গভীরতা আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০