ইস্টার্ন হাউজিংয়ের ইপিএস বেড়েছে
প্রচ্ছদ » Uncategorized » ইস্টার্ন হাউজিংয়ের ইপিএস বেড়েছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লি: ২০১৮-২০১৯ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৭৭ টাকা।
৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) তাদের ইপিএস হয়েছে ২.৮৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৭৬ টাকা।
এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬০.৫০ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬.৪৬ টাকা।








