ওয়াইম্যাক্সের ইপিএস বেড়েছে
প্রচ্ছদ » Uncategorized » ওয়াইম্যাক্সের ইপিএস বেড়েছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড ২০১৮-২০১৯ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস আগের তুলনায় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৪০ টাকা।
৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ১.২৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.২৪ টাকা।








