শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ৩৫৯ জন

প্রচ্ছদ » Uncategorized » শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ৩৫৯ জন

srilankaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কায় গত রোববার ইস্টার সানডে উদযাপনের সময় গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের বরাত দিয়ে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে এ সিরিজ বোমা হামলার তিন দিন পরও হামলাকারীর পরিচয় পরিষ্কার হয়নি। সরকারের পক্ষ থেকে যাদের ওপর দোষ চাপানো হচ্ছে, সেই ‘ন্যাশনাল তাওহিদ জামায়াত’ (এনটিজে) এখনো হামলার দায় স্বীকার করেনি। কেউ বলছে, নিউজিল্যান্ডের মসজিদে হামলার ‘প্রতিশোধ’ নিতেই শ্রীলঙ্কায় হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলেও বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। কোনো কোনো গণমাধ্যমে আবার ‘জামায়াত আল-তৌহিদ আল-ওয়াতানিয়া’ নামে একটি সংগঠনের কথাও বলা হচ্ছে।

গতকাল মঙ্গলবার তিন মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে নিহতদের স্মরণ করে শ্রীলঙ্কার মানুষ। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয় এই নীরবতা। গত রবিবার সাড়ে ৮টার সময়ই সিনামোন গ্র্যান্ড হোটেলে প্রথম হামলাটি হয়েছিল।

গতকাল শ্রীলঙ্কাজুড়ে এক দিনের জাতীয় শোক পালন করা হয়। সব ভবনে জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। নিহতদের মধ্যে গতকাল অনেকের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে ফোন করে সহমর্মিতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যেকোনো ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। হামলায় জড়িত সন্দেহে গতকাল পর্যন্ত এক সিরীয়সহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, শাংরি লা এবং সিনামোন গ্র্যান্ড হোটেলে আত্মঘাতী হামলায় অংশ নিয়েছিল দুই সহোদর। তাদের বাবা কলম্বোর শীর্ষ মসলা ব্যবসায়ীদের একজন। এই দুই ভাই এনটিজের গুরুত্বপূর্ণ সদস্য ছিল বলেও দাবি করেছেন এক সরকারি কর্মকর্তা।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার আরেকটি হোটেলেও আত্মঘাতী হামলার ছক ছিল। কিন্তু শেষ পর্যন্ত হামলাটি হয়নি। হোটেলটির নাম প্রকাশ না করে এএফপি জানায়, ঘটনার আগের দিন এক ব্যক্তি সেখানে ওঠেন। রবিবার সকালে তিনি একটি অনুষ্ঠানস্থলেও ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি হামলা চালাননি। তবে কী কারণে তিনি হামলা থেকে বিরত থাকলেন, সে বিষয়ে এএফপির প্রতিবেদনে কিছু বলা হয়নি।

শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজেবর্ধনে গতকাল দাবি করেছেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুক হামলার প্রতিশোধ নিতেই আমাদের এখানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।’ তিনি আরো দাবি করেন, ‘জামায়াতুল মুজাহিদিন ইন্ডিয়ার (জেএমআই) সঙ্গে এনটিজের যোগসাজশ রয়েছে।’ তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রাইস্টচার্চে হামলার প্রতিশোধ নিতে শ্রীলঙ্কায় হামলা হয়েছে—এমন কোনো প্রমাণ তারা পায়নি।

এদিকে এনটিজের ওপর দোষ চাপানো হলেও সংগঠনটি এখনো হামলার দায় স্বীকার করেনি। এর মধ্যে গতকাল আইএস হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে।
সূত্র: এএফপি, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০