৫০ কোটির নিচে কোনো আইপিও নয়

প্রচ্ছদ » সারাদেশ » ৫০ কোটির নিচে কোনো আইপিও নয়

ipo bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার স্থিতিশীলতায় আজ ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নজীরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; এখন থেকে আইপিও ছাড়া ক্যাপিটাল রেইজিংয়ের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে না। শুধুমাত্র প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) ক্ষেত্রে কমিশনের অনুমোদন লাগবে।

এক্ষেত্রে যেসব কোম্পানি ফিক্সড প্রাইসের আইপিও আনতে চাইবে তাদের ন্যূনতম ৫০ কোটি টাকা মার্কেট থেকে উত্তোলন করতে হবে। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতিতে ন্যূনতম ১০০ কোটি টাকা মূলধন উত্তোলন করতে হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, পুঁজিবাজার স্থিতিশীলতায় কমিশন বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বসেছে। বাজারের গতি ফেরাতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিমধ্যে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী’র সঙ্গে বৈঠক করেছেন।

বাজার উন্নয়নে সবকিছুই করা হবে বলে কমিশনকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর প্রতিটি সংস্থাই বাজার উন্নয়নে একযোগে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিএসইসি চেয়ারম্যান বলেন, প্লেসমেন্ট আইন বাতিল করা হবে। আগামিতে বিএসইসির অনুমোদন নিয়ে প্লেসমেন্টে কোন শেয়ার ইস্যু করার সুযোগ থাকবে না। একইসঙ্গে আইপিওকালীন সকল শেয়ারে ৩ বছর লক-ইন থাকবে। যা প্রসপেক্টাসের সংক্ষিপ্ত সংস্করন প্রকাশের দিনের পরিবর্তে লেনদেন শুরুর দিন থেকে গণনা করা হবে।

তিনি জানান, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে যে সমস্যা আছে, তা গণভবনে আলোচনা হয়েছে। বিষয়টি সমাধান করবেন বলে গভর্ণর জানিয়েছেন।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আইপিওতে যোগ্য বিনিয়োগকারীদের কোটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। এক্ষেত্রে ফিক্সড প্রাইস মেথডে যোগ্য বিনিয়োগকারীদের কোটা ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ এবং বুক বিল্ডিং মেথডে ৬০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করা হবে। এছাড়া শেয়ারবাজারে সক্রিয় নয় এমন ডিলার, প্রভিডেন্ট ফান্ড, মার্চেন্ট ব্যাংকস ইত্যাদিকে যোগ্য বিনিয়োগকারীর তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এদিকে বাজেটে লভ্যাংশের ক্ষেত্রে দ্বৈত কর প্রত্যাহার, স্ট্যাম্প ডিউটি কমানোসহ কিছু প্রণোদনা থাকবে বলে জানান বিএসইসি চেয়ারম্যান।
উদ্যোক্তা/পরিচালকদের এককভাবে ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারন নিয়ে কিছু করা যায় কি না-তা নিয়ে কমিশন চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন খায়রুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০