স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

প্রচ্ছদ » জাতীয় » স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

attohottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে স্ত্রীর ওপর অভিমান করে রায়হান মিয়া (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার বৈরাতী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার ১৬ নম্বর মির্জাপুর ইউনিয়নের পুঁঠিমারী এলাকার জোব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়হান দিনমজুরের পাশাপাশি ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতেন। ২০১৪ সালে ঢাকায় একই গ্রামের ইউনুস আলীর মেয়ে রুমি বেগমকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে মোহরানার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এছাড়া রায়হানের পরিবার এ বিয়েতে নাখোশ ছিল। ফলে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এমন অবস্থায় বিয়ের চার বছর পর নতুনভাবে রেজিস্ট্রি করে দেনমোহর তিন লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০