রাজশাহী থেকে বিমানের চারটি ফ্লাইট বাতিল

প্রচ্ছদ » Uncategorized » রাজশাহী থেকে বিমানের চারটি ফ্লাইট বাতিল

biman bangladeshপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজশাহীর শাহমখদুম (র.) বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ১০, ১১, ১২ ও ১৪ মে এ ফ্লাইটগুলো রাজশাহী বিমানবন্দর ছাড়ার কথা ছিল।

শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ১৩ এপ্রিল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

তিনি আরও বলেন, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্যাশ-৮কিউ ৪০০ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হওয়ায় উড়োজাহাজ সংকট প্রকট হয়ে উঠেছে বিমানে।

পরিস্থিতি সামাল দিতে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। শিগিগরিই পরিস্থিতির উত্তোরণ হবে বলে জানান সেতাফুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০