বে-লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বে-লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে পর্ষদ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা এবং এককভাবে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা (রিস্টেটেড) এবং এককভাবে ১ টাকা ১৬ পয়সা (রিস্টেটেড)।
কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৪৩ পয়সা এবং এককভাবে ১৯ টাকা ৪১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন সকাল ১১ টায় রাজধানীর কাকরাইল ইন্সস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।








