পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২০ মে, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, এক্সিম ব্যাংক, কর্নফূলী ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ২১ মে, মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








