সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। রোববার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৯টির, দর কমেছে ২৯টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৯৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করে ১৮১৩ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৮০ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৮২ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ০৯ লাখ ১৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০