২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২১ মে, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্স্যুরেন্স ।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ২২ মে, বুধবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








