দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমস
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এসকে ট্রিমস। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৫৫ বারে ৩৭ লাখ ৪১ হাজার ৬৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২০ পয়সা বা ৩ দশমিক ৫৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৪ বারে ২ লাখ ২৩ হাজার ৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ ৯৪ হাজার টাকা।
প্রিমিয়ার সিমেন্ট গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ২২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৪ বারে ১০ হাজার ২৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ২৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল হেভি কেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বে লিজিং, এমটিবি, রংপুর ফাউন্ডারি ও ন্যাশনাল টিউবস।








