প্রথম দিনে রানার অটোমোবাইলসের দর বৃদ্ধি ৩৩ শতাংশ

প্রচ্ছদ » Uncategorized » প্রথম দিনে রানার অটোমোবাইলসের দর বৃদ্ধি ৩৩ শতাংশ

runner atumobileপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের প্রথম দিনের লেনদেনে শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, প্রথম দিনের লেনদেন শেষে ৭৫ টাকা মূল্যের শেয়ারটির দরদাড়িঁয়েছে ৯৯ টাকা ৮০ পয়সা। এক্ষেত্রে দর বেড়েছে ২৪ টাকা ৮০ পয়ষা বা ৩৩ দশমিক ৮৬ শতাংশ।

কোম্পানিটির শেয়ার ৯৭ টাকা ৩০ পয়সা দিয়ে লেনদেন শুরু করে।যা সর্বনিম্ন ৯২ টাকা থেকে সর্বোচ্চ ১০৭ টাকা ৮০ পয়সা লেনদেন হয়েছে। আর সর্বশেস ১০০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। প্রথম দিন কোম্পানিটির ১৭ হাজার ৩৫৬ বারে ৩৫ লাখ ২২ হাজার ১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা । এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা রানার অটোমোবাইলস লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড “RUNNERAUTO”। আর কোম্পানি কোড ১৩২৪৬। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্ক্রিপ আইডি ১৬০৩৯।

উল্লেখ্য, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি – মার্চ’১৯) কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা। আইপিও শেয়ারসহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আইপিও শেয়ার বাদে ইপিএস হয়েছে ৭৭ পয়সা।

অপরদিকে জুলাই’১৮ – মার্চ’১৯ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৩৩ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। আইপিও শেয়ারসহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা। আইপিও শেয়ার বাদে ইপিএস হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৬ টাকা ২৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০